বিসেফ ফাউন্ডেশনের আয়োজিত ২য় জাতীয় সম্মেলনে আমন্ত্রিত অতিথিরা বলেছেন, খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষির সম্ভাবনাকে পূর্ণমাত্রায় কাজে লাগাতে হলে সুষ্ঠু কৃষিঋণ ব্যবস্থাপনা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বর্তমানে অনেক তরুণ উদ্যোক্তা বাণিজ্যিক কৃষিতে এগিয়ে আসছেন; তাদের উদ্যোগকে শক্তিশালী করতে সহজলভ্য কৃষিঋণের প্রয়োজন রয়েছে। তারা আরও বলেন, অনেক সময় কৃষকরা এনজিও বা অপ্রাতিষ্ঠানিক উৎস থেকে চড়া সুদে ঋণ নিতে বাধ্য হন। ফলে কৃষকদের জন্য সহজ শর্তে, কম সুদে, জামানতবিহীন এবং হয়রানিমুক্ত ঋণ নিশ্চিত করা প্রয়োজন। এ ব্যবস্থা কার্যকরভাবে বাস্তবায়নে বাণিজ্যিক ব্যাংকগুলোকেই আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
বুধবার (৭ ডিসেম্বর) ফার্মগেট খামারবাড়িতে বিএআরসি মিলনায়তনে নিরাপদ ও পুষ্টিসম্মত খাদ্য নিশ্চিতকরণ বিষয়ে আলোচনা সভায় এসব কথা বলেন।